০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী মোশারফ গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে একটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ৫৫ পিস ইয়াবাসহ বিখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কালিহাতী থানা পুলিশ। পুলিশ জানায়, সোমবার রাতে কালিহাতী থানার সামনে বটতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ হোসেন কালিহাতী পৌর এলাকার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত.আবুল হোসেনের ছেলে।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী থানার সামনে বটতলা মোড় দিয়ে যাওয়ার সময় বিখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট এক ডজন মামলার আসামী মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাকে তল্লাশি করে একটি দেশীয় পাইপ গান, এক পিস কার্তুজ ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিবি/ইএম

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

টাঙ্গাইলে আগ্নেয়াস্ত্রসহ মাদক ব্যবসায়ী মোশারফ গ্রেফতার

প্রকাশিত : ০৩:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮