১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

বরিশালে ৭ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

বরিশালে প্রায় ৭ লাখ ইয়াবা এবং এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮। শনিবার বেলা পৌনে ১২টার দিকে নগরীর রুপাতলী এলাকায় র‌্যাবের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার শেখ কামাল ব্রিজের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬ লাখ ৭৭ হাজার ৫৬ পিচ ইয়াবা, ১টি বিদেশি পিস্তল,২টি ম্যাগজিন,৪ রাউন্ড গুলি,৪টি মোবাইল, ৪টি সিমকার্ড,একটি প্রাইভেট কার এবং নগদ ১৯৭৫ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম পানখালীর মো. ইব্রাহিম (২৫) ও উখিয়ার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা মো. আলম (৩০)।

এদিকে আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।

জানাগেছে, আটক দুই মাদক ব্যবসায়ী মায়ানমার হতে সমুদ্রপথে ট্রলারযোগে ইয়াবা এনে প্রাইভেটকার করে ঢাকায় নিয়ে যাচ্ছিল।

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বরিশালে ৭ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

প্রকাশিত : ০২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮