০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

যা করতে পারলে ফাইনালে খেলতে পারে বাংলাদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে আজ দুপুরে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ফিলিস্তিন। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে ১৯৪, সেখানে ফিলিস্তিন ১০০। এতেই বোঝা যায় যুদ্ধবিধ্বস্ত দেশটির শক্তিমত্তা। তবে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে ফিলিস্তিনকে হারিয়ে বাংলাদেশের ফাইনালে খেলা সম্ভব বলে মনে করেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। মাঠে কোন বিষয়গুলো জামাল ভূঁইয়া বাহিনী নিখুঁতভাবে করতে পারলে ফিলিস্তিনকে হারানো সম্ভব, এমন কিছু ফুটবলীয় বিশ্লেষণ করেছেন টিটু।

এশিয়ান গেমসের পরিকল্পনা

ব্রিটিশ কোচ জেমি ডের অধীনে এশিয়ান গেমসে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে ড্র ও কাতারকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়াডের দ্বিতীয় রাউন্ডে। জয়-পরাজয় ছাপিয়ে সেখানে বাংলাদেশ সবচেয়ে প্রশংসা কুড়িয়েছিল টিম প্রেসিংয়ে। প্রতিপক্ষ বল নিয়ে মাঝমাঠে এলেই সামনে বল ছাড়ার অপশনগুলো বন্ধ করে দিয়ে বল কেড়ে নেওয়ার জন্য চেপে ধরা হতো। এতে সামনে খেলার সুযোগ না পেয়ে পেছনে যেতে বাধ্য হতো প্রতিপক্ষরা। ফিলিস্তিনের মতো শক্তিশালী দলের বিপক্ষে এই কাজটাই করতে হবে।

ম্যাচ টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়ার মানসিকতা

বাস্তবতা মেনে নিয়ে কিছু কিছু সময় ড্রয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে হয়। আর নকআউটপর্বে যতক্ষণ আপনি হারছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার জেতার সম্ভাবনা আছে। কারণ, ড্র হলে ম্যাচ শেষে টাইব্রেকার। আজ বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত ম্যাচ টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া। আর টাইব্রেকারে গেলে বাংলাদেশের জেতার ভালো সম্ভাবনা থাকবে।

নেপাল থেকে শিক্ষা নেওয়া

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিলিস্তিনের ভালো পরীক্ষা নিয়েছে নেপাল। ম্যাচটিতে নেপাল ১-০ গোলে হারলেও ফিলিস্তিনকে ছেড়ে কথা বলেনি নেপালিজরা। পুরো ম্যাচটিই অনেক অঙ্ক কষে খেলেছিল তাঁরা। রক্ষণভাগ নিচে নামিয়ে এনে জোড় দেওয়া হয়েছিল কাউন্টার অ্যাটাকে। ৭০ মিনিট পর্যন্ত ঠেকিয়েও রেখেছিল নেপাল। টুর্নামেন্টে নেপালের চেয়ে ভালো খেলা উপহার দিয়েছে বাংলাদেশ। শারীরিক সক্ষমতাও ভালো অবস্থানে আছে খেলোয়াড়দের। তাই নেপালের চেয়ে বাংলাদেশের জন্য জমাট রক্ষণ রাখা আরও সহজ হবে। বাংলাদেশের ফরোয়ার্ড লাইনে বিপলু, রবিউল ও সুফিলের মতো দ্রুতগতির খেলোয়াড় আছেন। ফলে প্রতি–আক্রমনে খুব দ্রুতগতিতে প্রতিপক্ষ ডি বক্সে প্রবেশ করতে পারবেন তাঁরা।

সেট পিস

ফিলিস্তিন খেলোয়াড়েরা শারীরিকভাবে লম্বা ও শক্তিশালী হওয়ায় সেটপিসে সুবিধা আদায় করে নেওয়ার ক্ষমতা রাখেন। ইতিমধ্যে সেট পিস থেকে ফিলিস্তিনি সেন্টারব্যাক আব্দুল লতিফ দুটি গোল করেছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই কৃষ্ণাঙ্গ আরব যেকোনো সেট পিসে প্রতিপক্ষের বক্সে ভয়ংকর। সেট পিসের সময় তাঁকে আলাদাভাবে মার্ক করতে হবে। যদিও সাম্প্রতিক সময়ে ডেড বল পরিস্থিতিতে বেশ ভালো উন্নতি করেছে বাংলাদেশ। রক্ষণ করার সময় কে ম্যান মার্কিং করবেন, আর কে জোন ব্লক করবেন, তপু বর্মণ-বাদশাদের মধ্যে বিষয়টি এখন পরিষ্কার।

বিবি/রেআ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

যা করতে পারলে ফাইনালে খেলতে পারে বাংলাদেশ

প্রকাশিত : ১১:৩১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮