০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

উত্তরখানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮

রাজধানীর উত্তরখানের একটি বাসায় গ্যাসের লাইন থেকে লাগা আগুনে আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে।

শনিবার ভোররাত চারটার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়া এলাকায় হেলাল মার্কেটের কাছে তিনতলা একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০), সাগর (১৪) ও আজিজুল (৩০)। তাদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভবনটির নিচতলায় গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোররাতে দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গেই ঘরে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

উত্তরখানে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮

প্রকাশিত : ১২:৪১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮