০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহাবাগে অবরোধ’

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর কারার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেছে একদল আন্দোলনকারী। ফলে শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শনিবার বিকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানায় আন্দোলনকারীরা। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে তারা শাহবাগের মূল সড়কে অবস্থান নেয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাকরিপ্রত্যাশি শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এর আগে একই স্থানে অবস্থান নিয়ে সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে প্রতিবন্ধিরা ও ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই পয়েন্ট হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর সুপারিশ করে। কিন্তু ৪০তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে সেটি বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের দাবিতে আন্দোলন করে আসছে।

এদিকে সরকারি চাকরিতে নিজেদের জন্য ৫ শতাংশ কোটা বহালের দাবিতে আগে থেকেই শাহবাগ মোড়ের অর্ধাংশ অবরুদ্ধ করে রেখেছিল প্রতিবন্ধী শিক্ষার্থীরা।

এরপর বিকাল নাগাদ সড়কের বাকি অর্ধাংশ অবরোধ করে চাকরিরেত আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩0থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা।

এসময় তারা বলেন, বিশ্বের ১৬২টি দেশে সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ এর বেশি। কিন্তু বাংলাদেশে বয়সসীমা নির্দিষ্ট থাকায় অনেক শিক্ষার্থী চাকরি বঞ্চিত হচ্ছেদাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না বলেও ঘোষণা দেন আন্দোলনকারীদের নেতৃবৃন্দ।

।ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়ে বলেন, ‘বেশ কদিন ধরেই কিছু শিক্ষার্থী শাহবাগে অবস্থান নিয়ে আছেন। আমরা জনভোগান্তির বিষয়টি মাথায় রেখে পরবর্তী ব্যবস্থা নেবো।’

বিবি /ইএম

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহাবাগে অবরোধ’

প্রকাশিত : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮