রাজধানীর খিলক্ষেত এলাকায় বাসের ধাক্কায় আব্দুল সালাম নামের ৭০ বছর বয়সের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সকাল ১০টা ২০ মিনিটের সময় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবি/জেজে
























