০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কদমতলীতে ট্রলি ব্যাগ খণ্ডিত মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগ থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কদমতলী থানার দনিয়া এলাকার দনিয়া এ কে স্কুলের পাশ থেকে ওই খণ্ডিত মরদেহসহ ব্যাগটি উদ্ধার করা হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

তিনি বলেন, দনিয়া এ কে স্কুলের পাশে পরিত্যক্ত একটি ট্রলি ব্যাগে মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ওই ব্যাগের ভেতরে কোমর থেকে হাঁটু পর্যন্ত দুটি অংশ ছিল। উদ্ধারকৃত মানবদেহের খণ্ডিত অংশ দুটি কোনো পুরুষের হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ব্যাগটি কে বা কারা ওই গলির মুখে ফেলে রেখে গেছে এ ব্যাপারে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

কদমতলীতে ট্রলি ব্যাগ খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১২:২১:২০ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮