০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনের কারণে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা এগিয়েছে

আসন্ন সংসদ নির্বাচনের কারণে প্রাথমিক স্তরের বার্ষিকপরীক্ষা প্রায় দু’সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

ইতিপূর্বে ঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা নেয়ার নির্দেশনা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৯ নভেম্বর থেকে এই পরীক্ষা নিতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। তাতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষাও এগিয়ে আনা হচ্ছে। বিদ্যমান শিক্ষাপঞ্জিতে ১১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা নেয়ার নির্দেশনা আছে। এটি অন্তত এক সপ্তাহ এগিয়ে আনা হবে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান যুগান্তরকে বলেন, নির্বাচনের কারণে এবার বার্ষিক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসছে।

এ ব্যাপারে মন্ত্রণালয় সিদ্ধান্ত জানাবে। মৌখিক আলোচনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিভিন্ন স্কুল পরীক্ষা এগিয়ে এনেছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

নির্বাচনের কারণে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা এগিয়েছে

প্রকাশিত : ১২:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮