০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

‘রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নুরুল হুদা বলেছেন, রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। নির্বাচন কমিশনকে (ইসি) আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে।

তিনি আজ নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে এ কথা বলেন।

সিইসি বলেন, রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় ইসি কাজ করবে না, জনগণের চাওয়া বুঝে কাজ করতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, কমিশন এ বছর প্রথমবারের মতো পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে।

সিইসি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

‘রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ’

প্রকাশিত : ০২:১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮