০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

চাঁদপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হন।

সোমবার ভোররাত ৪টার দিকে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহারাস্তি উপজেলার উয়ারুক গ্রামের পাটোয়ারি বাড়ির এলেন (৪৮), ছেলে এমরান (২৫) ও সুরসই গ্রামের আবু সুফিয়ান (৩৫)।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলেসহ তিনজন মারা যান।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, চালকসহ দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

চাঁদপুরে ট্রাকচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

প্রকাশিত : ০৯:৩৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮