০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

শাহজালালে ৩০০ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ!

যান্ত্রিক ত্রুটির কারণে কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭ একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। সোমবার রাত ৭ টা ৪০ মিনিটে ঢাকা থেকে কাতারের উদ্দেশ্যে উড্ডয়ন হয়। এরপর পরই বিমানের চাকা ভেতরে ঢুকছিল না। তাই ফ্লাইটের পাইলট ফিরে আসার সিদ্ধান্ত নেয়।

৩০০ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট পেছনের চাকা ঠিকমত কাজ না করায় ২ ঘণ্টা পরে নিরাপদে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

এ কারণে রাত ৯টার পর থেকে শাহজালালের রানওয়েতে অন্য কোনো বিমান অবতরণ করতে দেয়া হয়নি। ৯টা থেকে রানওয়ে বন্ধ ছিল। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত ছিলো বিমানবন্দর ফায়ার সার্ভিস, বিমান বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্লেনে মোট ২৯৮ জন বয়স্ক যাত্রী ও ২ জন ইনফ্যান্ট (২ বছর বয়সের মধ্যে) যাত্রী ছিল। আর ক্রু এবং পাইলট মিলে ১৮ জন ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইটটি জরুরি অবতরণের আগে চাকা খোলার জন্য বিমানবন্দরের আকাশে ১০ বার চক্কর দেয়। গতকাল রাত ৯টা ৩৫ মিনিটে চাকাটি খুলে গেলে ফ্লাইটটি নিরাপদে জরুরি অবতরণ করে। এতে করে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ফ্লাইটটি।

আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারে দেখা যায়, ফ্লাইটটি ঢাকা থেকে উড্ডয়নের পর থেকে অবতরণের আগ পর্যন্ত মোট ১০ বার ঘুরপাক খায়।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

শাহজালালে ৩০০ যাত্রী নিয়ে বিমানের জরুরি অবতরণ!

প্রকাশিত : ০৯:৩০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮