১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর চানঁখারপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফ (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে চাঁনখারপুল এলাকায় নির্মাণাধীন অর্থেনটিক ডায়াগনস্টিক সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। এছাড়াও মাসুদ নামের আরেক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তার দুজন পুরান ঢাকায় বসবাস করত এবং সেই এলাকায় রডমিস্ত্রীর কাজ করত।

ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুই জন চাঁনখারপুল এলাকায় নির্মাণাধীন অর্থেনটিক ডায়াগনস্টিক সেন্টারের চারতলার উপরে আরেক তলা নির্মাণের কাঠের সেন্টারিং করছিল। সেন্টারিঙের উপর বসে ভবনের নিচ থেকে রশি বেঁধে রড উঠানোর সময় ভবনের পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শে তারা দু’জনই স্পৃষ্ট হয়। এতে শরিফ ভবনের একেবারে নিচে ও মাসুদ চারতলাতেই পড়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর শরিফের মৃত্যু হয়। আহত মাসুদ বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নিহত শরিফের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮