১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ০১ মিনিটে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে

প্রকাশিত : ০১:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮