১২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‘ডিসেম্বরেই নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন’

নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, আরপিও সংশেোধনের জন্য যেটি আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি ইতোমধ্যে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। যাতে এটি পূর্ণাঙ্গ একটি আইনে রূপ লাভ করতে পারে।

সচিব বলেন, আশা করছি এই সংসদে এটা পাস হতে পারে। পাস না হলে সংসদের অবর্তমানে যে বিষয়টি (অধ্যাদেশ আকারে) থাকে সেটি কার্যকর হবে। আমাদের যে মূল আইন (আরপিও) আছে সেটাও অধ্যাদেশের মাধ্যমে। অধ্যাদেশের মাধ্যমে এটি করা যেতে পারে। পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটা আইনে পরিণত হতে পারে। তবে আমরা এখনও আশা করছি এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। যেহেতু সংসদ ২৯ অক্টোবর পর্যন্ত চলবে, সেখানেই এটি পাস হওয়ার সম্ভবনা রয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে দেখা করে আমরা কমিশনের একটি সভা করবো। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবো।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন ও সদস্য সচিব মিজানুর

‘ডিসেম্বরেই নির্বাচনের জন্য প্রস্তুত কমিশন’

প্রকাশিত : ০২:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮