০১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কমলাপুরে দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ইন্টারনাল কনটেইনার ডিপোতে র‌্যাবের জন্য আনা মালামাল গ্রহণ করতে গিয়ে দুর্ঘটনায় এক র‌্যাব কর্মকর্তা মারা গেছেন। মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ আবু জাফর নামে ওই কর্মকর্তা র‌্যাব সদর দফতরের কমিউনিকেশন অ্যান্ড এমআইএস উইংয়ে সার্জেন্ট পদে কর্মরত ছিলেন।

গত রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার সময় কমলাপুর রেলস্টেশনে আবু জাফর বেসামরিক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে দ্রুত সিএমএইচ ঢাকায় আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

কমলাপুরে দুর্ঘটনায় র‌্যাব কর্মকর্তা নিহত

প্রকাশিত : ০৯:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮