গণপূর্ত গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের মাত্রা বৃদ্ধি পেতে থাকে। তাই আগামী নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী হবে।
শনিবার দুপুর ১২টায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের ভবন উদ্ভোধন উপলক্ষে এক সভায় এ সব কথা বলেন তিনি।
মোশাররফ হোসেন এমপি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে অকল্পনীয়ভাবে যে উন্নয়ন হয়েছে তা বিএনপি সরকারের আমলে হয়নি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে ২ হাজার মেগাওয়াট থেকে বর্তমানে ২২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এ সরকারের আমলে শিক্ষা খাতের উন্নতি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, উপবৃত্তি, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, গ্রামীণ সড়ক ও মহাসড়ক এবং রেলপথসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে।
মন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে বাজেট ছিল ৬৮/৭০ হাজার কোটি টাকা, আর আমাদের আমলে এবার শেষ বাজেট ছিল ৪ লাখ ৬২ হাজার কোটি টাকা। বাংলাদেশে এক্সপ্রেস ওয়ে সড়ক হলে চট্টগ্রাম থেকে ২ ঘণ্টায় ঢাকা পৌঁছানো যাবে। সুতরাং বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করতে হলে শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
বিবি/এসআর
























