একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (০৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৩৮তম মুলতবি সভায় ইভিএম বিধিমালা চূড়ান্ত করা হয়।
এ ব্যপারে কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, সম্প্রতি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (সংশোধিত) ১৯৭২ সংশোধনের পর নির্বাচন কমিশন এই খসড়া বিধি প্রস্তুত করেছে। যেখানে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে বিভিন্ন বিধি সংযোজন করা হয়েছে।
নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, এই খসড়াবিধিটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে তা গেজেট আকারে জারি করবে ইসি সচিবালয়।
বিবি/জেজে
























