০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুরে চন্দ্রবিন্দু শো-রুমে আগুন

রাজধানীর মিরপুর ১০ নম্বরে চন্দ্রবিন্দু নামের একটি কাপড়ের শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আগুনের প্রাথমিক কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিবি/জেজে

ট্যাগ :

মিরপুরে চন্দ্রবিন্দু শো-রুমে আগুন

প্রকাশিত : ১২:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮