০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

তফসিল পেছানোর সুযোগ নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, এখন পর্যন্ত তফসিল পেছানোর সুযোগ নেই। ৭ তারিখে (নভেম্বর) বিষয়টি আমরা আমলে নেবো। তবে সকল রাজনৈতিক দল একমত হলে সেক্ষেত্রে সংবিধানের মধ্যে থেকে তফসিল পেছানো যেতে পারে।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে এবং সংবিধানের আলোকে নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে জানুয়ারি মাসে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।

‘বিশ্ব ইজতেমা রয়েছে জানুয়ারি মাসে– ১৫ থেকে ২৬ তারিখ দুই দফায় ইজতেমা হবে। তখন সেখানে সারা দেশ থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনকে নিয়োগ করতে হয়। তাই এর মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না।’

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

তফসিল পেছানোর সুযোগ নেই: সিইসি

প্রকাশিত : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ নভেম্বর ২০১৮