০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা

খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। এ ছাড়া সরাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের নদী অববাহিকায় ও তৎসংলগ্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলংকা দ্বীপে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে শ্রীলংকা দ্বীপ ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং কোমোরিন সাগরে অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত : ১২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮