১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নতুন বছরে চমক নিয়ে আসছেন শাকিব খান

শাকিব খান

আর এক মাস পরেই আসবে নতুন বছর। পুরনো দিনের ব্যর্থতা মুছে ফেলে সবাই নতুন করে সাজিয়ে নেবেন স্বপ্নগুলোকে। ক্যালেন্ডারে গোল বৃত্ত পড়বে অনেক বিশেষ পরিকল্পনায়।

তবে নতুন বছর শুরুর আগেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন চিত্রনায়ক শাকিব খান। বছর শুরু করতে যাচ্ছেন তিনি নতুন ছবি দিয়ে। আর ছবিটি নির্মিত হবে কলকাতায়। এটি প্রযোজনা করবে ওপার বাংলার জনপ্রিয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানের বিশ্বস্ত সূত্র এমনটাই জানিয়েছে।

চলতি নভেম্বরের শেষদিকে কলকাতায় গিয়ে ছবিটিতে চুক্তিবদ্ধ হবেন শাকিব। সেখানে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জনপ্রিয় একজন নায়িকাকে। শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে মুখ খুলবেন ঢালিউডের শীর্ষ জনপ্রিয় নায়ক।

এই বিষয়ে শাকিব খানের কাছে জানতে চাইলে, তিনি রহস্যময় হাসি দিয়ে বলেন, ‘এখনই সবকিছুই খোলাসা করছি না। সময় হলেই ঘটা করে সবাইকে জানাবো।’ শাকিব রহস্য করলেও কলকাতায় যে তার চাহিদা এখনো ফুরায়নি সেটা টের পাওয়া গেল।

এদিকে শাকিব খান নিয়মিতই দেশীয় সিনেমায় কাজ করে যাচ্ছেন। বর্তমানে শাকিব খান ‘শাহেনশাহ’ ছবির শুটিং করছেন। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও নবাগতা রোদেলা।

তিনি কাজ করছেন শাহীন সুমন পরিচালিত একটি ছবিতেও। এখানে তার নায়িকা শবনম বুবলী।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নতুন বছরে চমক নিয়ে আসছেন শাকিব খান

প্রকাশিত : ০২:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮