০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

বিয়ের তারিখ নিয়ে বিব্রত অজয়-কাজল দম্পতি

বলিউডের জনপ্রিয় দম্পতি অজয় ও কাজল সম্প্রতি হাজির হয়ে ছিলেন জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে। করণ জোহরের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাদের। অনেক মজা হলেও বিয়ের তারিখ নিয়ে তৈরি হয় বিব্রতকর পরিস্থিতি। সেই শোয়েরই একাধিক প্রোমো টুইটার, ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে।

এই অনুষ্ঠানে অজয় স্ত্রীকে নিয়ে বলেন, ‘ইদানিং ছবি তোলার প্রতি ঝোঁক বেড়ে গেছে কাজলের। ছবি তোলাটা সমস্যা নয়। সমস্যা হল পোস্ট করার জন্য সেই ছবি নিয়ে তিন ঘণ্টা ধরে বসে কারেকশন করা। ও তো আগে এরকম করত না। এই বুড়ো বয়সে এসে এরকম!’

কাজলের বয়স নিয়েও ঠাট্ট করতে ছাড়েননি। এছাড়া অজয়কে করণ জোহর প্রশ্ন করেন, ‘বাড়িতে নিশ্চয়ই কাজল বলে আর আপনি শোনেন?’ অজয়ের সহাস্য জবাব, ‘উনি বলেন, আর আমি শুনি না।’

ভালোই এগিয়ে যাচ্ছিলো আড্ডা। কিন্তু বিয়ের প্রসঙ্গ আসতেই এলো মেলো হয় সব। বিয়ের তারিখ জিজ্ঞেস করতেই তোতলাতে শুরু করেন অজয়। প্রথমে বলেন, ২২ ফেব্রুয়ারি। তারপর ২৩ ফেব্রুয়ারি। কিন্তু সেটাও ভুল ছিল। শেষে কাজল শুধরে দিয়ে বলেন, ২৪ ফেব্রুয়ারি, ১৯৯৯।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

বিয়ের তারিখ নিয়ে বিব্রত অজয়-কাজল দম্পতি

প্রকাশিত : ১২:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮