০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

নোয়াখালীতে মনোনয়ন পেলেন যারা

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীদের দলীয় হাই কমান্ড থেকে চিঠি দেয়া শুরু করেছে। এরমধ্যে নোয়াখালীর ৬টি আসনে দু’টি দলই হেভিওয়েট প্রার্থীদের চূড়ান্ত করেছে।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি এইচ এম ইব্রাহীম, ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আংশিক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মোরশেদ আলম ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি জয়নুল আবেদীন ফারুক।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মামুনুর রশিদ কিরন ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি একরামুল করিম চৌধুরী ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি শাহজাহান।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ওবায়দুল কাদের ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি আয়েশা ফেরদাউস ও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নোয়াখালীতে মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত : ০৫:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮