১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মাননীয় প্রধামন্ত্রীর হাতে ‌’শেখ হাসিনা ও সাফল্যের ১০ বছর’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সাফল্যের ১০ বছর নিয়ে বের করা বইটি নিয়ে অভূতপূর্ব সাড়া পেয়েছি। কিন্তু সবকিছু ছাপিয়ে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে অন্য কারনে। স্বয়ং প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন শেখ হাসিনার কাছে আমার এই বইটি তুলে দিলাম আজ। আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর ক্ষুদ্র প্রচেষ্টাকে তিনি যেভাবে স্বাগত জানিয়েছেন, তা সত্যি সারা জীবন মনে রাখার মতো। এতোদিন দূর থেকেই বঙ্গবন্ধু কন্যার ভক্ত ছিলাম, আজ তাঁর সঙ্গে কথা বলে অনুধাবন করেছি আসলেই কেমন মমতাময়ী তিনি, অল্পতেই মানুষকে কত আপন করে নিতে পারেন। আমার সম্পাদিত পত্রিকা আজকের বিজনেস বাংলাদেশেরও সাফল্য কামনা করেন তিনি। উৎসাহ যুগিয়ে বলেছেন কাজ করে যেতে। তিনি বিশ্বাস করেন, তারুণ্যের হাত ধরেই পাল্টে যাবে বাংলাদেশ। আমি মাননীয় প্রধামন্ত্রীর কাছে কৃতজ্ঞ এমন ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিয়েছেন। সত্যি অাজকের দিনটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অসাধারন বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে এক নতুন বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন শেখ হাসিনা। তার হাত ধরে সাফল্য এসেছে কূটনীতি, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নের মতো সব ক্ষেত্রেই। বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের সাফল্যের ১০ বছরের প্রামাণ্য দলিল এই বই। ‘শেখ হাসিনা ও সাফল্যের দশ বছর’। বইটি প্রকাশ করেছে বিজনেস বাংলাদেশ প্রকাশন। প্রচ্ছদ করেছেন শাকীর এহসানুল্লাহ। বইটির পরিবেশনায় আছে প্রতিভা প্রকাশ ও কলি প্রকাশনী। বইটি রকমারি ডট কমেও পাওয়া যাচ্ছে।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মাননীয় প্রধামন্ত্রীর হাতে ‌’শেখ হাসিনা ও সাফল্যের ১০ বছর’

প্রকাশিত : ০৪:২৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮