বুড়িচং- ব্রাহ্মণপাড়া কুমিল্লা-৫ আসনে আওয়ামীলীগের নেতায় নেতায় অন্তকোন্দল থাকলেও মনোনয়ন পত্র দাখিলের দিন তা দেখা যায় নি। এ আসন থেকে আওয়ামীলীগের একাধিক নেতা মনোনয়ন পত্র সংগ্রহ করার পর দেখা যায় নেতাদের মাঝে অনেক জল্পনা-কল্পনা। ওই অন্তকোন্দল জল্পনা-কল্পনা আজ মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নেতারা ঐক্যবদ্ধ হয়ে প্রমাণিত করলেন যে তারা সকলেই নৌকার পক্ষে।একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়নীত প্রার্থী কুমিল্লা-৫ আসনের এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি মনোনয়নপত্র দাখিল করেছেন।ৎ
(২৮ নভেম্বর ২০১৮) বেলা ১১টার দিকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা বারের সভাপতি এডভোকেট আবুল হাশেম খাঁন, কুমিল্লা( দ:) জেলার আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপন। ব্রাম্মণপাড়া উপজেলার চেয়াম্যান জাহাঙ্গীর খাঁন চৌধুরী। সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ। পরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন আ’লীগের প্রবীন নেতা ও ময়নামতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আখলাক হায়দায়, ষোলনল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা মশিউর রহমানসহ বুড়িচং বি-পাড়ার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমার সময়, জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বলেন, নির্বাচনী বিধি মেনেই নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ বিধি মেনেই চলবে। তিনি প্রার্থীদের নির্বাচনী আচারণবিধির ওপর লক্ষ্য করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।
বিবি/ ইএম





















