০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় আজমীর হোসেন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতেুর চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে। নিহত আজমীর হোসেন ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের আজগর হোসেনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১ টার দিকে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতেুর চেক পোস্টের সামনে ঢাকা (টঙ্গী) থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে প্রাইভেটকারের চাকার নিচেপৃষ্ট করে খাদে পড়ে যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা জানান, ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৪:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ নভেম্বর ২০১৮