১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

ব্যবসায়ীদের জন্য আমার দরজা সবসময় খোলা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্যবসায়ীদের জন্য আমরা অনেক সুযোগ করে দিয়েছি। তাদের জন্য আমার দরজা সব সময়ই খোলা রয়েছে। কোনও প্রটোকল নেই, কিছু নেই। কোনও সমস্যা হলে তারা আমার সঙ্গে আলোচনা করতে পারেন।

রবিবার জাতীয় রপ্তানি ট্রফি (২০১৫-১৬) প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আলোচ্য বছরের জন্য অনুষ্ঠানে মোট ৫৬ প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রফি প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন, তারা কোন পণ্য কোন দেশে রপ্তানি করলে ভালো হয় সেটা বুঝার চেষ্টা করুন। সরকার সাধ্যমতো আপনাদের সহায়তা করবে।
তিনি বলেন, সময় বেশি নেই, তারপর কি হয় জানি না। তারপরও যতটা সময় আছে, তার মধ্যেই আপনার সমস্যার সমাধান দেয়ার চেষ্টা করবো।

রপ্তানির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় আসার পর প্রধান লক্ষ্য ছিল অর্থনৈতিক উন্নয়ন। আশা করি মানুষকে সেই উন্নয়ন দেখাতে পেরেছি। দেশের রপ্তানি বাড়াতে সর্বাত্মক চেষ্টা করেছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারবাহিকতায় আজ বাংলাদেশ উচ্চ প্রবৃদ্ধি অর্জন করছে। আগে বছরব্যাপী রপ্তানি নীতিমালা ছিল। পরে সেটা দীর্ঘমেয়াদি করেছি। একটা কাজ ভালোমত করতে হলে তো লম্বা সময়ের প্রয়োজন হয়।

বিবি/জেজে

ট্যাগ :

ব্যবসায়ীদের জন্য আমার দরজা সবসময় খোলা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮