০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেননের হাতে নৌকা তুলে দিলেন মনোনয়ন বঞ্চিত সম্রাট

ঢাকা-৮ আসনের মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নৌকা দিয়ে বরণ করে নিলেন মনোনয়ন বঞ্চিত যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

রবিবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে সম্রাটের আমন্ত্রণে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মেনন। এসময় তিনি নৌকা তুলে দিয়ে বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনাকে মহাজোটের প্রার্থী করেছেন। কাজেই আমরা যুবলীগের প্রত্যেক নেতাকর্মী আপনাকে বিজয়ী করতে মাঠে থাকবো।

আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয় নিশ্চিত করবো।উল্লেখ্য, ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। তিনি দলের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেন। কিন্তু এ আসনটিতে আওয়ামী লীগ কাউকে চিঠি দেয়নি। ফলে আসনটি মহাজোটের প্রার্থীর জন্য ফাঁকা রাখা হয়।
আজ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মেননের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে তিনিই হচ্ছেন মহাজোটের প্রার্থী।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত

মেননের হাতে নৌকা তুলে দিলেন মনোনয়ন বঞ্চিত সম্রাট

প্রকাশিত : ০৭:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২ ডিসেম্বর ২০১৮