বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে যুদ্ধাপরাধের অভিযুক্ত আব্দুল মোমিন তালুকদার খোকার মনোনয়ন বৈধ হয়েছে। ওই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত যুদ্ধাপরাধের বিচারাধীন ও পলাতক আসামীর ড্যামি প্রার্থী দিয়েছিলেন তার ভাই মুহিত তালুকদার ও তার স্ত্রী মাসুদা মোমিনকে।
রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে আব্দুল মোমিন তালুকদার খোকা ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ বলে গন্য করেন জেলা প্রশাসক ও রিটানিং অফিসার।
রিটানিং অফিসার ফয়েজ আহাম্মদ জানান, মুহিত তালুকদার উপজেলা চেয়ারম্যান থাকা সত্ত্বেও তিনি তার মনোনয়নের সাথে পদত্যাগপত্র না দেওয়ায় তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। তবে আব্দুল মোমিন তালুকদার খোকা ও তার স্ত্রী সবকিছু ঠিক থাকায় তাদের মনোনয়ন বৈধ হিসেবে গণ্য করা হয়।
বিবি/ ইএম





















