০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

সবার আগে কোয়ার্টারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগ

স্বাধীনতা কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘ এবার সবার আগে কোয়ার্টার নিশ্চিত করে ফেলেছে। টিম বিজেএমসিকে হারিয়ে জায়গা করে নিয়েছে স্বাধীনতা কাপের শেষ আটে। টানা দ্বিতীয় হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বিজেএমসি।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে মতিঝিল পাড়ার দলটি। তিনটি গোলই এসেছে প্রথমার্ধেই।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আরামবাগ। চার মিনিটেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে নেন মধ্যভাগের ফুটবলার রবিউল হাসান। সমতায় ফিরতে অবশ্য দেরি করেনি বিজেএমসি। ৩৭ মিনিটে স্যামসন ইলিয়াসুর গোলে ১-১ ব্যবধান হলে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান বাড়িয়ে নেয় আরামবাগ। ক্যামেরুনের পল এমিলের বাড়ানো বলে গোল করেন আরিফুর রহমান।

প্রথম ম্যাচে বিজেএমসি ১-০ গোলে হেরেছিল সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে। দ্বিতীয় ম্যাচে হেরে তারা বিদায় নিলো গ্রুপ পর্ব থেকেই। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেও এবার তারা টপকাতে পারলো না গ্রুপ পর্ব।

বিজেএমসির বিদায়ে আরামবাগের সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবেরও। এ দুই দলের লড়াইয়ের উপর নির্ভর করছে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে কোয়ার্টারে। গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে তারা মুখোমুখি হবে ৭ ডিসেম্বর।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সবার আগে কোয়ার্টারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরামবাগ

প্রকাশিত : ০৯:২৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮