১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইসির আঁতাতের প্রমাণ দিন: ওবায়দুল কাদের

ধানের শীষ প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আঁতাত ছিল-বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি এ অভিযোগের বিষয়ে সুস্পষ্ট তথ্য-প্রমাণ চেয়েছেন।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাইকোর্ট এলাকায় জাতীয় তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, সরকারের সঙ্গে আঁতাত করে ইসি বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে, এমন কোনো প্রমাণ থাকলে আমাদের দিন।

বিএনপির নির্বাচন কমিশন পুনর্গঠন দাবির জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের বাকি ২৪ দিন। যারা এ সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলবে, বুঝতে হবে তাদের অন্য কোনো মতলব আছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এই সময়ে এসে নির্বাচন কমিশন পুনর্গঠন করার মতো অবস্থা নেই।

প্রসঙ্গত, আজ ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ইসির আঁতাতের প্রমাণ দিন: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১০:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮