০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

মনোনয়নপত্র বাতিলে হাওলাদারের আপিল খারিজ

জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ইসিতে স্থাপিত অস্থায়ী এজলাসে আপিলের শুনানি শেষে তার আবেদন খারিজ ঘোষণা করা হয়। ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিলের শুনানি চলছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত রয়েছেন।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঋণখেলাপির অভিযোগে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল করা হয়। তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং এই আসন থেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৫৪৩টি আপিল আবেদনের প্রথম দিন বৃস্পতিবার ১৬০ জনের শুনানী নেয়া হয়। এরমধ্যে ৮০ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়, রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের। অন্যদিকে ৪ জন প্রাথীর আবেদন স্থগিত করে ইসি।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ১১ তলায় এ ল্েয গঠিত এজলাসে আপিল আবেদনের শুনানী অনুষ্ঠিত হচ্ছে। ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আজ এবং শেষ দিন ৮ ডিসেম্বর শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

আপিলে যাদের মনোনয়নপত্র বাতিল বহাল রাখা হয়েছে তারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

রিটার্নি কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্দ ব্যক্তিরা গত ৩ ডিসেম্বর ৮৪টি, ৪ ডিসেম্বর ২৩৭টি এবং গতকাল শেষ দিনে ২২২টি আবেদন দায়ের করেন।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ

মনোনয়নপত্র বাতিলে হাওলাদারের আপিল খারিজ

প্রকাশিত : ০৪:০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮