সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ১০টায় রাজধানীর দলীয় কার্যালয় থেকে এ চূড়ান্তভাবে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ।
এতে চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে ড. মহিউদ্দীন খান আলমগীর (আওয়ামী লীগ থেকে-নৌকা), চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে নুরুল আমিন রুহুল (আওয়ামী লীগ থেকে-নৌকা),
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) ডা. দীপু মনি (আওয়ামী লীগ থেকে-নৌকা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে মুহম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ থেকে-নৌকা), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামী লীগ থেকে-নৌকা)। চূড়ান্ত মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক পেয়েছেন । প্রত্যেককে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে ।
তবে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) ডা. দীপু মনি (আওয়ামী লীগ থেকে-নৌকা), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামী লীগ থেকে-নৌকা) ইতিপৃর্বেই চূড়ান্ত করা হয়েছিলো এবং চিঠি দেওয়া হয়েছে ।
আর বাদ পড়েছে, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি (আওয়ামী লীগ নৌকা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে বর্তমান এমপি ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া (আওয়ামী লীগ নৌকা)।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দিয়েছেন, চাঁদপুর-১ (কচুয়া) সংসদীয় আসনে ড. মহিউদ্দীন খান আলমগীর (আওয়ামী লীগ থেকে-নৌকা), গোলাম হোসেন (আওয়ামী লীগ থেকে নৌকা), চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) সংসদীয় আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (আওয়ামী লীগ নৌকা), নুরুল আমিন রুহুল (আওয়ামী লীগ নৌকা),
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) ডা. দীপু মনি (আওয়ামী লীগ নৌকা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) সংসদীয় আসনে ড. মুহাম্মদ শামছুল হক ভূঁইয়া (আওয়ামী লীগ নৌকা), মোহাম্মদ শফিকুর রহমান (আওয়ামী লীগ নৌকা), চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) সংসদীয় আসনে মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম (আওয়ামীলীগ নৌকা)।
এসব প্রার্থীরা গত ২৮ নভেম্বর পর্যন্ত চাঁদপুর জেলা রিটানির্ং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে গত ২ ডিসেম্বর দিনব্যাপি চাঁদপুর জেলা রিটানির্ং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এবস প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে বৈধ হিসেবে ঘোষণা করেন।
পরে সকল প্রার্থী দলীয় চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণার জন্য অপেক্ষমান ছিলেন। অবশেষে চূড়ান্ত প্রর্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে চাঁদপুরের এ পাঁচ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
প্রসঙ্গ, একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর। গত ২৯ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এরপর গত রোববার মনোনয়নপত্র বাছাই করা হয়।
বিবি/ ইএম





















