০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ ৯, ওয়েস্ট ইন্ডিজ ২০

আগামীকাল রবিবার শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর আগে ওয়ানডে ফরম্যাটে ৩১ বার মুখোমুখি হয়েছে। সেক্ষেত্রে জয়ের পাল্লা ভারী ওয়েস্ট ইন্ডিজের। ৩১ ম্যাচের মধ্যে মাত্র ৯টিতে জয় পায় বাংলাদেশ। ২০টিতে জিতে ওয়েস্ট ইন্ডিজ। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

দেশের মাটিতেও জয়ের ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। নিজ দেশে ১৪ বার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। তবে মাত্র ৪টি ম্যাচ জিততে পারে টাইগাররা। ৯টি ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এখন পর্যন্ত আটটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে পাঁচটি জিতেছে ক্যারিবীয়রা। তিনটিতে জয় বাংলাদেশের। দু’টি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, একটি দেশের মাটিতে সিরিজ জিতে টাইগাররা। দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১২ সালে। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা।

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বাংলাদেশ ৯, ওয়েস্ট ইন্ডিজ ২০

প্রকাশিত : ০৯:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮