০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

আগামীকাল রবিবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। তিন পেসার নিয়ে মাঠে নামবে টাইগাররা।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন পেসার নিয়ে খেলেছিল বাংলাদেশ। দলে ছিলেন অধিনায়ক মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান এবং সাইফউদ্দিন। সেবার জ্বর থেকে ওঠা রুবেল পুরোপুরি ফিট ছিলেন না। এবার তিনি ফিট। ওদিকে শিশির থাকার স্পিন আক্রমণে ঝুঁকবে না বাংলাদেশ। আর তাই দলে থাকবে তিন পেসার। প্রশ্ন সেখানেই। খেলবেন কে, রুবেল হোসেন নাকি সাইফউদ্দিন।

অধিনায়ক মাশরাফি বলেন, রুবেল জিম্বাবুয়ে সিরিজের আগে অসুস্থ ছিল। সেই সুযোগটা সাইফউদ্দিন ভালো কাজে লাগিয়েছে। তবে আমি মনে করি রুবেল অসাধারণ বোলার। সবার থেকে এগিয়ে সে। রুবেল যেন তার সেরা জায়গা থেকে সরে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

সারাদেশ শীতের চাদরে ঢাকতে শুরু করেছে। ঢাকায় তার তীব্রতা কম হলেও শিশির আছে বেশ। ম্যাচের নিয়ন্ত্রক হতে পারে এই শিশির। মাশরাফি বলেন, এই সময়টায় দিবা-রাত্রির ম্যাচে শিশিরের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। ২০১৫ থেকে আমরা তিনজন পেসার নিয়ে খেলছি। এমনকি কখনো চারজনও খেলানো হচ্ছে। টেস্ট ম্যাচ দিয়ে ওয়ানডে বিচার করা যাবে না। আমরা তিনজন পেসারই খেলাতে চাই।’

বিবি/এসআর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

তিন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

প্রকাশিত : ০৯:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ৮ ডিসেম্বর ২০১৮