০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

২০০তম ম্যাচ খেলতে নামছেন মাশরাফি

ওয়ানডে ফরম্যাটে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামলেই এমন মাইলফলক স্পর্শ করবেন ম্যাশ। তবে বাংলাদেশের হয়ে ১৯৮তম ম্যাচ খেলতে নামবেন মাশরাফি। অর্থাৎ আন্তর্জাতিক অঙ্গনে ১৯৯টি ও দেশের জার্সি গায়ে ১৯৭টি ওয়ানডে খেলেছেন মাশরাফি।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে দু’টি ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। ম্যাচ দু’টি ছিলো ২০০৭ সালের জুনে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়ও মাশরাফি। ১৯৭টি ম্যাচ খেলেছেন তিনি। এরপরই আছেন উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

আজকের আগে বাংলাদেশ ১১৬ ওয়ানডেতে জয় পেয়েছে। আজ জিতলে সংখ্যাটা দাঁড়াবে ১১৭। তবে একটা দিক দিয়ে আজকের ম্যাচটা হতে পারে শুধুই মাশরাফির। কারণ তিনি আজ ওয়ানডেতে নিজের ২০০তম ম্যাচ খেলতে নামবেন, বাংলাদেশের হয়ে যে রেকর্ড নেই আর কারও।

জাতীয় দলের হয়ে কোনো একটি সংস্করণে ২০০ ম্যাচ খেলতে পারা মাশরাফির চোখেও একটা অর্জন।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

২০০তম ম্যাচ খেলতে নামছেন মাশরাফি

প্রকাশিত : ১২:২১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮