মুক্তিযুদ্ধে স্বামীহারা এক স্ত্রীর ৪৭ বছরের অপেক্ষার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অপেক্ষা’। যাতে গল্পে গল্পে দেখানো হয়েছে স্বাধীনতার এত বছর পরেও স্বাধীনতাকে সঠিকভাবে উপলব্ধি না করতে পারা, বাংলা সংস্কৃতিকে সঠিকভাবে মূল্যায়ণ করতে না পারা? চারপাশে ভাষা বিকৃতির প্রতিযোগিতা।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনয় করেছেন, সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন, দীপা খন্দকার, কাজল সুবর্ণ ও আযম খান।
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর রাত ৯ টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘অপেক্ষা’।
বিবি/রেআ
















