০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

নবাগত হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়

তুমুল প্রতিদ্বন্দ্বিতায় নবাগত দল হুয়েস্কাকে হারাল রিয়াল মাদ্রিদ।

রোববার (৯ ডিসেম্বর) লা লিগায় ৯৯ দিনের গোলখরা শেষতক ঘোচালেন গ্যারেথ বেল।

ম্যাচের অষ্টম মিনিটে আলভারো ওদ্রিওজোলার বাড়ানো বল জালে পাঠান বেল।

বেলের এমন দুদার্ন্ত গোলে তখন মনে করা হয়েছিল, রিয়ালের গোলের বন্যায় ভেসে যাবে নবাগত হুয়েস্কা।

কিন্তু বাকি সময়ে রিয়াল আর গোল পায়নি ।

২০ দলের লা লিগায় হুয়েস্কা একেবারে তলানির দল। সেই তাদের হারাতে রিয়ালের সম্বল মাত্র এক গোল।

পরীক্ষা দিতে হয়েছে রিয়ালের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়াকে বেশ কয়েকবারই।

ম্যাচের ১৭ মিনিটে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন হুয়েস্কার ফরোয়ার্ড এসেকিয়েল আভিলা।

কোনমতে তা ফেরাতে সক্ষম হন থিবো। হয়ত জয় নিয়ে ফিরতে পারত না রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ৫৭ মিনিটে আরও একবার দলকে বাঁচান থিবো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এই জয়ে সোলারির দল উঠে এলো চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ২৬।

রিয়ালের উপরে তিন দলের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বার্সেলোনা (৩১ পয়েন্ট), সেভিয়া (২৮ পয়েন্ট) ও অ্যাটলেটিকো মাদ্রিদ (২৮ পয়েন্ট)।

বিবি/রেআ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নবাগত হুয়েস্কার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়

প্রকাশিত : ০১:২১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮