১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে টুঙ্গীপাড়ার পথে রিয়াজ-ফেরদৌস

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার সকালে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক রিয়াজ আহমেদ ও ফেরদৌস আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফেরদৌস আহমেদ।

ফেরদৌস বলেন, আমিও রিয়াজ ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে রওনা দিয়েছি। আজ প্রথমে গিয়েই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবো। এরপর মিটিং রয়েছে তাতে অংশ নেবো।

তিনি বলেন, চলচ্চিত্র পরিবারের প্রতিনিধি হয়েই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় আছি। আগামীকাল পথ সভা রয়েছে সেটাতেও অংশ নেবো। আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো।

এর আগে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতি সংঘের ৭২’তম অধিবেশন সফর সঙ্গী হিসেবে ছিলেন রিয়াজ ও ফেরদৌস। এই প্রতিবেদন লেখার সময় তাঁরা পদ্মায় ফেরি থেকে নামছিলেন।

বিবি/রেআ

ট্যাগ :

প্রধানমন্ত্রীর সাথে টুঙ্গীপাড়ার পথে রিয়াজ-ফেরদৌস

প্রকাশিত : ১২:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮