ঢাকাই সিনেমার চিত্রনায়ক আসিফ ইমরোজ। অনেকদিন দিন ধরে তাকে সিনেমাতে দেখা না গেলেও মাঝে মাঝে মিউজিক ভিডিওতে দেখা যায় চমক নিয়ে হাজির হতে। এদিকে রিমি করিম টিভি পর্দার ব্যস্ততম অভিনেত্রী। প্রায় সারা বছরই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। এবার বড় ও ছোট পর্দার এই দুই অভিনয়শিল্পী একটি নাটকে জুটি বেধেছেন।
বুধবার (১২ ডিসেম্বর) গাজীপুরের মাওনাতে জনপ্রিয় নির্মাতা এস এ হক অলিকের ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’ অভিনয় করেন তারা দু’জন। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মত জুটি বাঁধেন ইমরোজ ও রিমি করিম।
আসিফ ইমরোজ বলেন, অলিক ভাইয়ের নির্দেশনায় কাজ করা মানেই দারুণ কিছু। নাটকটির গল্পে আমি একজন গ্রাম্য ডাক্তারের চরিত্রে কাজ করেছি। অলিক ভাইয়ের এই নাটকের সঙ্গে যুক্ত হয়েছি, কাজ করেও ভালো লাগছে।
রিমি করিম বলেন, ইমরোজের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। এই গল্পে আমার চরিত্রটা রহস্যজনক। অলিক ভাইয়ের সাথে কাজ করা করার অভিজ্ঞতা আসলেই অন্যরকম।
বিবি/এসআর
















