চাঁদপুর সদর উপজেলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মাইনুদ্দিন সর্দার (৩৫) নামে এক স্বামী।
সোমবার ভোর ৫টার দিকে উপজেলার দেবপুর গ্রামের মৌলভীবাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্ত্রী ফাতেমা বেগম (২৪), দুই সন্তান মিথিলা (৫) ও পিয়াম (১)। তাদের বাড়ি একই এলাকায়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি নাসিম উদ্দন এ তথ্য নিশ্চিত করে জানান, পারিবারিক কলহে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানোর প্রস্তুতি চলছে।
বিবি/জেজে



















