০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মুক্তিযুদ্ধের পক্ষ প্যানেলের নিরঙ্কুশ জয়

জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক ফোরাম নিরঙ্কুশ জয়লাভ করেছে। জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন। মঙ্গলবার রাত পৌনে ৮টায় প্রধান নির্বাচন কমিশনার মো.শাহ আলমগীর এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে সাইফুল আলম ৬২১ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৫৬৯ ভোট পান। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২১২ জন। এর মধ্যে ভোট দেন ১০৬৭ জন। ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে অন্যান্য বিজয়ীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে বাসসের ওমর ফারুক। ওমর ফারুক পান ৪৪২ ভোট। সহ-সভাপতি পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশের খবরের আজিজুল ইসলাম ভূঁইয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত দুজন হলেন দৈনিক সমকালের শাহেদ চৌধুরী ও দৈনিক ইত্তেফাকের মাইনুল আলম। শাহেদ চৌধুরী ৫৯৯ ভোট ও মাইনুল আলম পান ৫৫৪ ভোট। কোষাধ্যক্ষ পদে ৫৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের শ্যামল দত্ত। সদস্য পদে নির্বাচিতরা হলেন- আনন্দবাজার পত্রিকার কুদ্দুস আফ্রাদ (৫১৫), মাছরাঙ্গা টেলিভিশনের রেজোয়ানুল হক রাজা (৪৮৪), দৈনিক ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ চারু (৫০৯), ডেইলি অবজারভারের শাহনাজ বেগম (৪৬২), চ্যানেল আইয়ের কল্যাণ সাহা (৪৩৯), আমার দেশের সৈয়দ আবদাল আহমেদ (৪৪৭), নিউএজের সানাউল হক (৪৪২), সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক (৪২৯), বর্তমানের হাসান আরেফিন ও বাসসের বখতিয়ার রানা যুগ্মভাবে বিজয়ী হয়েছেন।
মুক্তিযুদ্ধ পক্ষ প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন

প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধ পক্ষ প্যানেলের নিরঙ্কুশ জয়ে অভিনন্দন জানিয়েছেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সম্পাদক মো. মেহেদী হাসান বাবু, কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকার সিজেএফডি’র সভাপতি হুমায়ুন কবির খোকন ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী প্রমুখ। মঙ্গলবার পৃথক বিবৃতিতে তারা বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের এই বিজয় আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। তারা বলেন,

এই বিজয়ের ধারা অব্যাহত রেখে আগামী দিনে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির পথে বাংলাদেশকে এগিয়ে নিতে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের বিজয় স্তম্ভ রচিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বিজয় ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা আহŸান জানান।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মুক্তিযুদ্ধের পক্ষ প্যানেলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত : ০৮:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮