০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

জাবিসাসের নতুন সভাপতি প্লাবন, সাধারণ সম্পাদক মাহমুদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০১৯ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন মঙ্গলবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ’দ্য ইন্ডিপেন্ডেন্টের’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্লাবন তারিক ও সাধারণ সম্পাদক ’ডেইলি অবজারভার’ এর প্রতিনিধি হাসান আল মাহমুদ।

এছাড়া সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জয়নাল শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক জাবেদ, কোষাধ্যক্ষ রাহুল এম ইউসুফ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম সীমান্ত এবং কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছেন আবির আব্দুল্লাহ, তারেক আজিজ ও রুদ্র আজাদ।

জাবি সাংবাদিক সমিতির কার্যালয়ে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সংগঠনটির ৩৮ জন সদস্য এতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এরপর দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রাশেদা আখতার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক বশির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার আওলাদ হোসেন ও বোরহান উদ্দিন।

বিবি/ ইএম

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

জাবিসাসের নতুন সভাপতি প্লাবন, সাধারণ সম্পাদক মাহমুদ

প্রকাশিত : ০৯:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮