০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

বরকলে জনতার চোখে নির্বাচন শীর্ষক মতবিনিময় সভা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ পার্বত্য রাঙামাটি আসনের বরকল উপজেলায় সবকটি কেন্দ্রে যে কোনো মূল্যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের নিশ্চয়তা দেয়া হয়েছে। বুধবার বরকল প্রেস ক্লাব আয়োজিত ‘জনতার চোখে নির্বাচন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেমন পরিবেশ চাই’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে আইন-শৃঙ্খলারক্ষাকারী স্থানীয় কর্তৃপক্ষ বর্ডার গার্ড অব বাংলাদেশ’এর (বিজিবি) বরকল জোনের প্রতিনিধি মো. রফিক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ এমন নিশ্চয়তা দিয়েছেন। তারা বরকল উপজেলার ১৭ কেন্দ্রে সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে জনগণকে পূর্ণআশ্বাস দেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময়ে এ ছাড়াও উপজেলা চেয়ারম্যান মনি চাকমা, ভাইস চেয়ারম্যান বিধান চাকমা, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বরকল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিহারী রঞ্জন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের নেতা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশ নেন- ইউপি চেয়ারম্যান লীলাময় চাকমা, হেডম্যান নন্দ বিকাশ চাকমা, বরকল রাগিব-রাবেয়া কলেজের শিক্ষক গৌতম চাকমা, বরকল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, আওয়ামী লীগের প্রতিনিধি অংচাসিং মারমা, জেলা বিএনপির প্রতিনিধি সুবিমল চাকমা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জনসংহতি সমিতির জেলা কমিটির প্রতিনিধি শ্যাম রতন চাকমা, সাংবাদিক হিমেল চাকমা ও জিয়াউর রহমান জুয়েল প্রমুখ।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

বরকলে জনতার চোখে নির্বাচন শীর্ষক মতবিনিময় সভা

প্রকাশিত : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮