০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

বাগেরহাটে বাস উল্টে নিহত ৩

বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়ায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলা পেড়িখালি গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস, মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ কামরুল। সে বাসচালকের সহকারী ছিল। এছাড়া অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও খুলনা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আরাফাত পরিবহনের নৈশ কোচটি যাত্রী নিয়ে ঢাকা থেকে মোংলা যাচ্ছিল। আজ ভোররাত পৌনে ৪টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মলয় রায় বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বাগেরহাটে বাস উল্টে নিহত ৩

প্রকাশিত : ০৯:০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮