০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার সকালে সিলেটে পৌঁছেছেন।

সেখানে পৌঁছে প্রথমেই হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। পরে হজরত শাহপরান (রহ.) ও হজরত গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজারও জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে বেলা সোয়া ১টায় সিলেট সার্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে দুপুর আড়াইটায় আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

শেখ হাসিনার সঙ্গে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. একে আবদুল মোমেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:২১:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮