১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

হাতীবান্ধায় জেএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

লালমনিরহাটের হাতীবান্ধায় জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় ফেল (অকৃতকার্য) করায় আশিক শাহরিয়ার খান নামে এক শিক্ষার্থী ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলার দিঘির হাট এলাকার লেভিল ক্রসিং সংলগ্ন শান্তাহার থেকে বুড়িমারী গামি ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেন।

আশিক হাতীবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুর্ণা গ্রামের পাঠানবাড়ি এলাকার লেবু খানের ছেলে। সে এবার হাতীবান্ধা লোকমান হোসেন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি (জুনিয়ার স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় অংশগ্রহণ করেন।

স্কুল সুত্রে জানা গেছে, স্কুলের নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করে আশিক। সে কারণে অনিয়মিত ছাত্র হিসেবে এবছরও জেএসসি পরীক্ষায় অংশ নেয় সে। কিন্তু সোমবার প্রকাশিত জেএসসি পরীক্ষার ফলাফলে ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে পূণরায় ফেল করায় মানসিকভাবে ভেঙে পড়ে আশিক। একপর্যায়ে সোমবার বিকেলে উপজেলার দিঘীর হাট এলাকার রেলক্রসিং সংলগ্ন চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আশিক শাহরিয়ার খান।

এ বিষয়ে হাতীবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার নুরন্নবী সরকার বলেন, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে ঘটনাস্থল থেকে তার পরিবারের লোকজন লাশ নিয়ে বাড়িতে গেছে।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

হাতীবান্ধায় জেএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত : ০৬:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮