০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

গাজীপুরে কঙ্কালসহ আটক ১

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী করে দু’টি মানব কঙ্কালসহ এরশাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়। আটক এরশাদের বাড়ি শেরপুর জেলার নকলা এলাকায়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস তল্লাশী চালানো হয়। এসময় বাসে থাকা এরশাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো মানুষের দু’টি কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়েছে। এক পর্যায়ে তার সাথে থাকা আরো চার/পাঁচজন কৌশলে বাস থেকে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, টাঙ্গাইলের সখীপুর এলাকায় কবর থেকে কঙ্কাল দুটি আনা হয়েছে। কঙ্কাল দুটি বিক্রি করতে তারা ময়মনসিংহ যাচ্ছিল। প্রতিটি মানুষের কঙ্কাল ১০-১২ হাজার টাকা বেচা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

গাজীপুরে কঙ্কালসহ আটক ১

প্রকাশিত : ১২:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭