১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

দ্বিতীয় ঘরও ভাঙলো শ্রাবন্তীর

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্মাতা রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের সংসার ভেঙে যাওয়ার পর ২০১৬ সালে সুপার মডেল কৃষ্ণ ব্রিজেকে বিয়ে করেন শ্রাবন্তী। বিয়ের কিছুদিন পরেই শ্রাবন্তী-কৃষ্ণের বিচ্ছেদের সুর বেজে ওঠে। শ্রাবন্তী- কৃষ্ণের দাম্পত্যের প্রথম দিকের দিনগুলি আনন্দে কাটলেও কয়েক মাস পরই ছন্দ পতন ঘটে। কৃষ্ণের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভাঙার খবরটা বহুদিনের।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানানো হয়, প্রায় এক বছর ধরে তাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া চলছিল। অবশেষে ১৫ জানুয়ারি মঙ্গলবার আলিপুর জাজেস কোর্টে তাদের মিউচুয়াল ডিভোর্সের রায় দেন আলিপুর জেলা আদালতের বিচারক রবীন্দ্রনাথ সামন্ত। রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন শ্রাবন্তী, তার পরিবার ও কৃষ্ণও। আদালত থেকে বের হয়ে তাদের কেউই এ বিষয়ে মুখ খুলেননি।

অভিনয় ও ছেলে ঝিনুককে নিয়ে এখন ব্যস্ত থাকতে চান শ্রাবন্তী। কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই বলেও জানান ‘নবাব’ খ্যাত এই অভিনেত্রী।

এর আগে ২০০৩ সালে নির্মাতা রাজিবকে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এ সাবেক দম্পতির একমাত্র ছেলে নাম অভিমন্যু চট্টোপাধ্যায় ঝিনুক। ২০১৬ সালে শ্রাবন্তী-রাজিবের বিচ্ছেদ হলে একই বছরেই বেশ ঘটা করে কৃষ্ণকে বিয়ে করেছিলেন তিনি। সে বছর তাদের বিয়েতে হাজির হয়েছিলেন কলকাতার অনেক তারকাই।

বিবি/জেজে

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দ্বিতীয় ঘরও ভাঙলো শ্রাবন্তীর

প্রকাশিত : ০৩:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯