০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

দুই নায়িকার ইচ্ছেপূরণ

খুলনার মেয়ে পপি ও তমা মির্জা। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাতে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এই সিনেমায় পপি অভিনয় করেছেন পার্বতী চরিত্রে এবং তমা মির্জা অভিনয় করেছেন অচলা চরিত্রে। তমার বহুদিন ধরেই ইচ্ছে ছিল পপির সঙ্গে কাজ করার। পপিও পছন্দ করেন তমাকে। এই ছবিতে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে দুজনেরই দীর্ঘদিনের ইচ্ছে পূরণ হয়েছে।

পপি বলেন,‘ তমাকে আমি ভীষণ স্নেহ করি। একই এলাকার বলে বিষয়টি এমন নয়, তমার আচার ব্যবহার আমাকে সবসসময়ই মুগ্ধ করে। তাছাড়া অভিনয়েও সে ভালো করছে। তার জন্য সবসময়ই আমার শুভ কামনা থাকবে।’ তমা মির্জা বলেন,‘ পপি আপুর সঙ্গে আমার অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি খুব মিশুক প্রকৃতির মানুষ। তিনি আমার অন্যতম প্রিয় একজন নায়িকা। ইচ্ছে ছিলো তার সঙ্গে কাজ করার। অবশেষে আমার সেই সৌভাগ্য হলো তারসঙ্গে স্ক্রিন শেয়ার করার। তিনি সবসময়ই আমাকে অনেক উৎসাহ দেন, এটা আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কালীগঞ্জে কারখানায় সেনাবাহিনীর অভিযান, জরিমানা ৩ লাখ

দুই নায়িকার ইচ্ছেপূরণ

প্রকাশিত : ০১:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী ২০১৯